মোঃ আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল সদরের বইল্লা এলাকায় পল্লী বিদ্যুৎ (বিপিডিবি) উচ্চমান সহকারী (ইউ ডি এ) মোঃ মোস্তাফিজুর রহমান রাজুর বাড়িতে ২৯ নভেম্বর ২০২৫,মাগরিবের নামাজের কিছুক্ষণ পর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানা গেছে,৭-৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে রাজুর মা ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
রাজুর মা ও ছোট ভাইয়ের স্ত্রীর বলেন
ডাকাতরা তিনটি কক্ষ তছনছ করে দুটি স্টিলের আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার সহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রাজুর দাবি,তাকে উদ্দেশ্য করেই এই হামলা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন,
ডাকাতরা ডাকাতি করতে আসেনি-আমাকে ভয় ভৃতি আতঙ্কে রাখার জন্য এসেছিল। তারা আমার মাকে বলেছে,তোর ছেলে রাজুকে বলিস আমরা এসেছিলাম,বেশি বাড়তে না করিস।
রাজু আরও বলেন,বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বহুবার হেনস্তার শিকার হয়েছি। ডাকাতির সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক শত্রুতার সম্পর্ক থাকতে পারে বলে তার সন্দেহ।
ঘটনার পর তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে পরিবারের নিরাপত্তার দাবি জানান।
স্থানীয়দের দাবি,ঘটনাটি একটি পরিকল্পিত হামলাও হতে পারে। তারা বলেন,রাজু একজন ভালো মানুষ। তাকে না পেয়ে ডাকাতরা পরিবারের সদস্যদের উপর নির্যাতন করেছে। সময়মতো পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে বলে জানা গেছে।