এস কে মুকুল,জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ পারভেজ এর সভাপতিত্বে সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন,“নির্বাচন গণতন্ত্রের উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়,সে জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সকল স্তরের অংশগ্রহণকারীরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আরও বলেন, ভোটারের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের পরিবেশ নিশ্চিত করতেই বিশেষ মনোনিবেশ করা হয়েছে। কোনো ধরনের অপপ্রচার, গুজব ও সহিংসতা বরদাশত করা হবে না। সকলকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
এস কে মুকুল জয়পুরহাট।
০১৭৩৯৯৩৭০৮৮
সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন।