সুমন মুন্সী,জেলা প্রতিনিধি ফরিদপুর:
রাতের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হুসাইন–এর গ্রামের বাড়িতে। বুধবার দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ফেলাননগর গ্রামে। এমন সাহসী ও দুঃসাহসিক চুরি এলাকায় আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর রাত ২টা থেকে ৪টার মধ্যে, বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামে তার নিজ বাড়িতে।
চোরের দল ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে স্যামসাং এস-ট্যুয়েন্টি থ্রি আলট্রা স্মার্টফোন, একটি নকিয়া বাটন মোবাইল, দুইটি লোহার ট্রাংক, মায়ের ব্যবহৃত স্বর্ণালংকার, দামি কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ দলিল–দস্তাবেজ ও নগদ টাকা মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে এসে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম হুসাইন। ভোররাত ৪টার দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখেন—কয়েকজন চোর মিলে তার শোবার ঘরের মোটরসাইকেলটি বাইরে নেওয়ার চেষ্টা করছে।
তিনি প্রাণপণ চিৎকার করে “চোর! চোর!” বলতে থাকলে চোরেরা তড়িঘড়ি করে মোটরসাইকেলটি ফেলে রেখে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরে ঢুকে তিনি দেখতে পান, প্রয়োজনীয় জিনিসপত্রের বেশিরভাগই নেই।
সকালে বাড়ির পাশের মাঠে দুটি ট্রাংক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
একটিতে থাকা দলিল–দস্তাবেজ ছড়িয়ে–ছিটিয়ে, আর আরেকটিতে থাকা স্বর্ণালংকার ও কাপড়চোপড় পুরোপুরি লুট করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এই দৃশ্য দেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা হতভম্ব হয়ে পড়েন।
চুরির খবর পাওয়ার সাথে সাথে মধুখালী সার্কেল এএসপি আজম খান–এর নির্দেশনায় বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান–এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করে।
ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি আমরা পরিদর্শন করেছি। চোরদের শনাক্তে কাজ চলছে। আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।