প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে নেতৃত্বের কারণে আওয়ামীলিগ বিদায় হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে। খালেদ হোসেন মাহবুব শ্যামল

সিরাজুল ইসলাম 
জেলা প্রতিনিধি। 

সোমবার (৩০ নভেম্বর)
বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়ন ভাটিএলাকা মনিপুর বন্দর বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনেতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি 
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর নিকট বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেছেন। 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে নেতৃত্বের কারণে বিগত আওয়ামীলিগ সরকার বিদায় নিতে হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে।
ভোট বিহীন নির্বাচন আমরা বিশ্বাস করিনা আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা পুর্ণ হবে।
এলাকার নেতাকর্মীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবীর ব্যাপারে তিনি আশ্বস্ত করে বলেন আমি এমপি হতে পারলে সমস্ত সমস্যা গুলি দুর করবো ইনশাআল্লাহ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি 
ভিপি জহিরুল হক খোকন।
সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
উপজেলা বিএনপির আহ্বায়ক জমির দস্তগীর প্রমুখ সহ ছাত্র দল,যুব দল,শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ। 
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মেম্বার। 
সঞ্চালনা করেন 
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 
মোঃ দারু মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়