প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখিপুরে ইছাদিঘী ‘মারুফ ফার্মেসি পল্লী ফোন, বিকাশ ও ঔষধালয়’—২০ বছরের সততার প্রতিচ্ছবি

মোঃ হাসান আলী 

রিপোর্টার  

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার ইছাদিঘী গ্রামে অবস্থিত “মারুফ ফার্মেসী, পল্লী ফোন, বিকাশ ও ঔষধালয়” দীর্ঘ দুই দশক ধরে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা দিয়ে যাচ্ছে। দোকানটির স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম, যিনি একইসঙ্গে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং লেনদেন এবং যাবতীয় এলোপ্যাথিক ঔষধের খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকেন।

দৈনিক সরেজমিন বার্তা নিউজের প্রতিনিধির সাথে আলাপকালে তিনি জানান, প্রায় ২০ বছর ধরে নিরলসভাবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। খুবই অল্প আয়ের মধ্য দিয়েই চলছে তার পাঁচ সদস্যের সংসার, তবুও মানুষের পাশে থাকার মানসিকতা থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন।

ডা. রফিকুল ইসলাম বলেন,
“আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায়  চেষ্টা করি। নামাজ শেষে সকাল আটটায় দোকান খুলে রাত দশটা পর্যন্ত সেবা দিয়ে যাই। গ্রাহকদের সন্তুষ্টি আর এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।”

তিনি আরও জানান, চাকরি জীবনে  সে একজন বাংলাদেশ রাইফেল (বিজিপি) অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণের পর সরাসরি মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করেছেন। সমাজের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়েই তিনি জীবনের বাকি সময়টা অতিবাহিত করতে চান।

শেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান—
“সব সময় যেন সকলের সঙ্গে সুন্দরভাবে চলতে পারি, মানুষকে সেবা দিতে পারি—এই দোয়াই চাই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়