মোঃ রিপন হাওলাদার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজধানীর সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে আজ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ. এম. আবু জাফরের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাইদুর রহমান সাঈদ। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান, জসীম উদ্দিন ও বেল্লাল হোসেন নিলয়সহ নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধান উদ্যোক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ. এম. আবু জাফর বলেন,
“আমরা আন্তরিকভাবে দোয়া করি—শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং দেশের মানুষের কল্যাণে তাঁর ভূমিকা পুনরায় পালন করতে সক্ষম হন। আল্লাহ তাঁকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন।"
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।