প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মোহাম্মদ কাজল  

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।
এর আগে  বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম , গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, ড্যাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা: খলিলুর রহমান,  গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,  সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক শরিফ আহমেদ শামীম, মাজহারুল ইসলাম কাঞ্চন,  আবিদ হোসেন বুলবুল,  আবুল হোসেন চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ, কোনাবাড়ী থানা জিয়া পরিষদের সভাপতি  প্রফেসর মনিরুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়