তাহের তারেক:
ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানা এলাকা হইতে র্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ডাকাতি করে আন্ত জেলা ডাকাত দল। রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডি,ই,পি,জেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পরে আশুলিয়া থানা পুলিশ দ্রুত গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টার সময় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়।
জানা গেছে, বগুড়া থেকে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়।
এ পর্যন্ত জানা যায় যে পাঁচটি গরুসহ গাড়িটি আশুলিয়া থানা হেফাজতে রয়েছে। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।