প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর'র সফিপুর বাজারে আগুন, আধা ঘন্টায় নিয়ন্ত্রণ : ফায়ার সার্ভিস

হাফিজুর রহমান গাজীপুর 

গাজীপুরের পানের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  রোববার (৩০নভেম্বর) সকাল ১১ টায় শফিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ একটি পানের দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় মুহুর্তে আশপাশে আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান স্থানীয়রা। এতে বাজারের বেশ কয়েকটি দোকান অগ্নিকান্ডে পুড়ে বশ্মিভূত হয়ে যায়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইফতেখার হোসেন রায়হান জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে  জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়