প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনাইমুড়ীর আমিশাপাড়ায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

হানিফ রানা

ক্রাইম রিপোর্টার

নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রহিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে এলাকাজুড়ে।

৩০/১১/২০২৫ রোজ রবিবার বেলা ১১টায় সোনাইমুড়ী উপজেলার ১০ নং আমিশাপাড়া ইউপির বাজার এলাকায় নিহতের স্বজন, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উদ্যোগে এক বিক্ষুব্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনে অংশ নেন প্রায় হাজারো মানুষ। হাতে ব্যানার আর কালো ফিতা ধারণ করে তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রহিম ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। তাকে সুদের মাএ ২ লক্ষ টাকার জন্য পরিকল্পিতভাবে  পিটিয়ে হত্যা করা হয়েছে। এত বড় একটি হত্যাকাণ্ডের পরও এখনো মূল আসামিদের গ্রেফতার না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা জানান, ঘটনাটি তদন্তে গাফিলতি বা ধামাচাপা দেওয়ার কোনো ধরনের চেষ্টা তারা মেনে নেবেন না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ৪ দিন আগে স্থানীয় সুদি ব্যবসায়ী নান্টুর সুদের টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহিমকে প্রকাশ্যে আমিশা পাড়া বাজারে বেধড়ক পিটিয়ে আহত করা হয়, এমতাবস্থায় স্থানীয়  ব্যবসায়ী দিদার ফার্মেসীর মালিক জনাব দিদার হোসেন বুদ্ধিদীপ্ত দূরদর্শিতার মাধ্যমে সুদি নান্টু ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে আহত আব্দুর রহিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে দিদার হোসেন নিজেই হাসপাতালে নিয়ে যান,যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা বলেন,ব্যবসায়ী সম্প্রদায় এখন আতঙ্কে আছে। আমাদের একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকাজুড়ে ব্যবসা-বাণিজ্য অচল হয়ে যাবে।

এছাড়া মানববন্ধনে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

এ ব্যাপারে সোনাইমুড়ী থানার একাধীক কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের মতে, এই হত্যাকাণ্ড এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানববন্ধন শেষে দোষীদের দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এলাকাবাসী।

বিএনপি নেতা প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও স্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদ শেখ মানিক ও ছাত্রনেতা আদনান জুয়েলের যৌথ সঞ্চালনায় উক্ত মানববন্ধনে  উল্লেখ যোগ্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় জামাত নেতা ও ব্যবসায়ী ফিরোজ আলম ভুট্টু,স্থানীয় রাজনীতিবিদ,শাহরিয়ার পিন্টু,স্থানীয় রাজনীতিবিদ,রাশেদ আলম,স্থানীয় ছাত্রনেতা ও ব্যবসায়ী, রাতুল হাসান সহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়