প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

মিলন শেখঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে বিএনপি নেতারা বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তারা দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়