প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় ক্রীড়া প্লেয়ার হান্টিং ও প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরায় শিশু, কিশোর, তরুণ-তরুণীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে ১৫টি ভিন্ন ভিন্ন ক্রীড়ার ‘প্লেয়ার হান্টিং ও প্রশিক্ষণ ক্যাম্প’ আয়োজনের লক্ষ্যে স্থানীয় কোচ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

২৯ নভেম্বর ২০২৫ তারিখ, শনিবার সন্ধ্যা ৬.৩০ টায় মাগুরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সভায় তিনি বিভিন্ন ক্রীড়ার সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় মাগুরা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে ক্রীড়াভিত্তিক প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা সংক্রান্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,, “তরুণ প্রজন্মকে সুস্থ, নৈতিকতাসম্পন্ন ও সঠিক পথে পরিচালিত করতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক, মানসিক উন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”ক্যাম্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময়ে বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়