প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় পুলিশ সুপারের  আবেগঘন বিদায় অনুষ্ঠান

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর বিদায়ের সম্মানার্থে ২৯ নভেম্বর শনিবার বিকাল ৩টায় মাগুরা পুলিশ লাইন্স ড্রিলসেডে এক আবেগঘন বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিদায়ী পুলিশ সুপার মিনা মাহমুদার বর্ণাঢ্য পেশাগত জীবন ও উজ্জ্বল কর্মকাণ্ডের দিক তুলে ধরেন। তার সততা, দক্ষতা, মানবিকতা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার প্রশংসা করতে গিয়ে অনেক সদস্য অশ্রুসিক্ত হন। বক্তারা উল্লেখ করেন, তিনি একজন সৎ, মেধাবী, সাহসী ও পেশাদার পুলিশ কর্মকর্তা, যিনি মাগুরায় দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গৌরব ও তৃপ্তির। সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করেছি। আমার কোনো ভুল বা আচরণে ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমি মাগুরার সর্বস্তরের জনগণ, সহকর্মী ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে স্মারক উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক (প্রশাসন ও অর্থ), মো. মিরাজুল ইসলাম, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস), নিশাত আল নাহিয়ান (শালিখা সার্কেল) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যরা।

উক্ত বিশেষ কল্যাণ সভাটি পরিণত হয় এক সম্মান, শ্রদ্ধা ও আবেগে ভরা বিদায়ী অনুষ্ঠানে, যা মাগুরা জেলা পুলিশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়