নিজস্ব প্রতিনিধিঃ
২৯ শে নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১১ ঘটিক,বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজনে “রূপসী বাংলা-২০২৫” পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আজ ২৯ নভেম্বর-২০২৫ তারিখ, শনিবার বেলা ১২:০০ টায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন- ১ম স্থান এম. হায়দার আলী চট্টগ্রাম, ২য় স্থান শামছুল হক রিপন ঢাকা ও ৩য় স্থান এম. রাশেদ চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মির্জা আব্বাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও মেয়র বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
অধ্যাপক (অব.) বি.এম. নাগিব হোসেন এবং
এ বি এম রফিকুর রহমান সাবেক সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এ কে এম মহসীন সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, স্বাগত বক্তব্য রাখেন- বাবুল তালুকদার সাধারণ সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নাসিম সিকদার আহ্বায়ক রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মশিউর রহমান সুমন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, জাইদুল ইসলাম সজল, অর্থ সম্পাদক নাসিম শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শালিকুজ্জামান চৌধুরী রাজিব, পচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সৌরভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, নির্বাহী সদস্য শফিকুল আলম , মো:আমিনুল ইসলাম সহ অন্যান্য ফটো সাংবাদিক নেতৃবৃন্ গণ।