মোঃ হাসান আলী
স্টাফ রিপোর্টার
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সারা দেশে ডিমের বাজারদর কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ছোট খামারিরা। টাঙ্গাইলের সখিপুর উপজেলার ইছাদিঘী গ্রামের খামারি মো. হাসান আলী জানান, তার খামারের ১,২০০টি লেয়ার মুরগি থেকে প্রতিদিন ডিম পেলেও ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না।
ক্ষুদ্র ব্যবসায়ীরা সময়মতো ঢাকা–চট্টগ্রামে ডিম পাঠালেও অনেকটাই পাওনা টাকা ফেরত পাচ্ছেন না, ফলে খামার পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম বিক্রি হওয়ায় খাদ্যের দাম বাড়তি এবং ওষুধ মেডিসিন কর্মচারীসহ নানান খরচাবি আয় ব্যয় হিসাব করে ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে ব্যাংক ও এনজিওর লোনের কিস্তিও পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন খামারিরা।
খামারিরা জানান, বাজারে সঠিক তদারকি ও ন্যায্য মূল্য নিশ্চিত না হলে অনেকেই খামার বন্ধ করে ঋণের মাথা বুঝায় নিয়ে বেড়ানো ছাড়া কোন উপায় নেই।