প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১নং খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ গোলাম মোস্তফা 
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি 


নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
 ২৯ নভেম্বর/২৫ (শনিবার) মাগরিব বাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে  খারুয়া বাজারস্ত দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ওয়ালীউল্লাহ,বক্তব্য প্রদান করেন শেখ মাহমুদ হোসেন সদস্য,বদরুজ্জামান  বাদল মাস্টার - সদস্য, মেজবাহউদ্দিন মাস্টার সাবেক উপদেষ্টা,  ডাক্তার মোফাজ্জল হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খারুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল নেতা জনাব হাসান মাহমুদ বাবুল, সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক সভাপতি ১১ নং খারুয়া ইউনিয়ন ছাত্রদল,   ইসমাইল হোসেন। এছাড়াও ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ১১ নং খারুয়া ইউনিয়ন ওলামাদলের  নেতা মাওলানা সোহাগ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়