প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনবাগের গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ডিআইজি আবদুল মাবুদ দুলালের মতবিনিময়

মোহাম্মদ উল্লাহ 

সেনবাগ
উপজেলা  প্রতিনিধি 


নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সেনবাগের কৃতি সন্তান সদ্য পদোন্নতি প্রাপ্ত বাংলাদেশ পুলিশের ডিআইজি আবদুল মাবুদ দুলাল। গতকাল ২৮ নভেম্বর শুক্রবার সকালে সেনবাগ আমানিয়া বেকারীতে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি আবদুল মাবুদ দুলাল বলেন, তিনি ২০তম বিসিএস পাশ করে মেধা কোটায়  পুলিশ বাহিনীতে যোগদান কারেন।
তিনি আরো বলেন, বিগত দীর্ঘ ১৮ বছর বছর যাবত তাকে একই পদে এডিশনাল এসপি করে রাখা হয়েছিলো ৫ আগষ্টের আগে। যেখানে তাঁর ব্যাচমেটরা ডিআইজি ছিলো। তিনি সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ ৯ বছর এডিশনাল এসপির পদে কর্মরত ছিলেন, সেখানে আমার ব্যাচমেটরা ডিআইজি ছিলো। আমাকে দেড় যুগেরও বেশী সময় ধরে পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিলো।

তিনি বলেন, আলহাদুলিল্লাহ সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেন। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সম্মানিত করেছে এডিশনাল ডিআইজি, সেখান থেকে ডিআইজি পদে পদোন্নতি হয়েছে। তিনি দলমতের উধের্ব ওঠে দেশের কল্যানে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করে বলেন, এটা আমার সম্মান নয়, এটা নোয়াখালী বাসীর সম্মান, তথা সেনবাগের সম্মান। আবদুল মাবুদ দুলাল সেনবাগ উপজেলা ৪নং কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের স্থায়ি বাসিন্দা।

এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ থানার  ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান,সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হযরত আলী মিলন,সেনবাগ পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন,সেনবাগ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আউয়াল, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ,  সেনবাগ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু নাছের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: গিয়াস উদ্দিন স্বপন, উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো,জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ  সহ সেনবাগে কর্মরত প্রমুখ সাংবাদিক বৃন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়