মুকুল হোসেন সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকসহ দুইজন সহকারী শিক্ষকের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় মোঃ আব্দুল মালেকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সূচনা হয়। বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান, ত্যাগ এবং শিক্ষার্থীদের প্রতি তাদের অঙ্গীকারের স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তবাড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, “তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ ইউসুফ আলী সরকার, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহিম সরকার, আব্দুর রাজ্জাক,রীনা খানম,
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম,
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম,
মোঃ আব্দুস সালাম,পরে
বিদায়ী শিক্ষক গন বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন, রওশন আরা পারভীন ও মরহুম আব্দুর রশিদ স্যারের
ছেলে মোঃ ইমরান হোসেন।
বিদায়ী শিক্ষকবৃন্দ
জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক
রওশন আরা পারভীন, সহকারী শিক্ষক
মোঃ আব্দুর রশিদ (মরহুম), সহকারী শিক্ষক
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলী হায়দার।
উক্ত বিদায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২ নং বাগবাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হৃদয়গ্রাহী বক্তব্য প্রদান করেন।
পরে বিদায়ী শিক্ষকদের হাতে স্মারক উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়। মাওলানা রুহুল আমিনের দোয়া পরিচালনায় বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়।
এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে মোঃ নজরুল ইসলাম, মোঃ হাসিবুল মোঃ কামরুল হাসান
প্রমূখ উপস্থিত ছিলেন।
এক আবেগঘন পরিবেশে বিদ্যালয় পরিবার ফুলের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন এবং বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্রছাত্রী ও অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে জনাব আনোয়ার হোসেন শিক্ষক মহোদয়কে গাড়িতে করে তার বাসায় পৌছে দেন।