রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ১৩ টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতি - সম্পাদক সহ ১০ টি পদে এবং জামায়াত সমর্থিত ল' ইয়ার্স কাউন্সিল প্যানেল ৩ টি পদে জয়লাভ করেছে। সভাপতি পদে শেখ মোঃ রেজাউর রহমান ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এ্যাড. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৯৫ ভোট। আহসান হাবীব সরকার ময়না ( স্বতন্ত্র) পেয়েছেন ১২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোঃ সিরাজুল হক পেয়েছেন ২৮৩ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ- সভাপতি দুটি পদে আতিকুল মাহবুব সালাম ৩৯৮ ভোট এবং শাফি আহম্মেদ মিঠু ৪১৮ ভোট। যুগ্ম - সম্পাদক পদে দুই জন - মোঃ এনামুল হক পান্না ৪৭১ ভোট এবং মোঃ আবু বকর ছিদ্দিক ৩৩১ ভোট ( জামায়াত) ।
লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোছাঃ মৌসুমী আকতার ৩৭৩ ভোট। ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে - মোঃ শাফিকুর রহমান ( শাফি) ৩৭২ ভোট ( জামায়াত) । পাঁচ জন সদস্য পদে - মোছাঃ ছালমা খাতুন (৪৫৬) জেসমিন আকতার শিখা (৪৫৫) মোঃ আবদুল্লাহেল কাফী(৪৪৫) মোঃ আল আমিন রাসেল (৩৯৭) ভোট এবং বাবুল রহমান ৩৯৪ ভোট (জামায়াত) ।
নির্বাচনে ৮৬৯ জন ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয় বলে জানান রির্টার্নিং অফিসার আতাউর রহমান খান মুক্তা। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর - রফিকুল প্যানেল বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ - সিরাজ প্যানেল এবং সভাপতি পদে স্বতন্ত্র একজন সহ ১৩ টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে ।