প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

ফারহানা আক্তার 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।


শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক এই প্রশিক্ষণের আয়োজন করে।

এই সময় খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিম। 

অতিথিরা বলেন, প্রযুক্তির ব্যবহার এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। মাঠের সাংবাদিকরা যেন সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে, সে জন্য এ প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। পিআইবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন জায়গায় এমন প্রশিক্ষণ আয়োজন করছে বলেও তারা জানান।

কর্মশালায় জেলাসহ  উপজেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। সোমবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।প্রশিক্ষণে ডিজিটাল রিপোর্টিং, মাল্টিমিডিয়া স্টোরি তৈরি, তথ্য যাচাইসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয় শিখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়