প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী ১ আসনে ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন ভোটারদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান

হানিফ রানা

ক্রাইম রিপোর্টার 


আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ৩১দফার লিফলেট বিতরণ করাতে হবে,বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন  নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপি'র চেয়ারপারসনের   উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি,  ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে শুক্রবার বিকেলেএক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এইসব কথা বলেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক মনির হোসেন হানিফ ও প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব শাহরিয়ার পিন্টু র যৌথ  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য রবিউল হাসান পলাশ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন দিদার, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌরঃ বিএনপির সদস্য সচিব রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদ আলম ফরহাদ, যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি, সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়