প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নসিমনের সাথে ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

সদরপুর উপজেলা প্রতিনিধি মো:মিজানুর রহমান:

ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমনের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিল হামজা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 হামজা মোল্লা (১৫) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী মো. শহিদ মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০ টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে হামদা সদরপুর ফিলিং স্টেশন রং কিনে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে বেপারী বাড়ির মোড় এলাকায় যেতেই একটি ইজিবাইক রাস্তায় ঘুরাতে দেখে সে সজোরে ব্রেক চাপলে চাকা স্লিপ করার কারণে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হামজা মোল্লা ছিটকে গিয়ে পড়ে সড়কের ওপর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষনা করেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম রাব্বানী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় হামজা মারা গেছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়