প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইল সদর বড় বাশালিয়া দক্ষিণপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের সংস্কারকাজে সহযোগিতার আহ্বান এলাকাবাসীর 

আমিনুল ইসলামঃ

‎টাঙ্গাইল সদর এর  ঐতিহ্যবাহী বড় বাশালিয়া দক্ষিণপাড়া বাইতুন নাজাত জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৯০৫ সালে। দীর্ঘদিন ব্যবহারের পর মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় এলাকাবাসী ২০২৪ সালে পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ এগিয়ে নিলেও ২০২৫ সালের শেষের দিকে এসেও মসজিদটির নির্মাণ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি।

‎২৬ নভেম্বর ২০২৫ (বুধবার) আসরের নামাজের পর মুসল্লিরা এক সংক্ষিপ্ত সাক্ষাতে জানান-মসজিদের আরও অর্ধেক কাজ বাকি রয়েছে। পূর্ণাঙ্গ নির্মাণ শেষ করতে প্রয়োজন আরও প্রায় ৬০ লাখ টাকা।

‎মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা দেশ-বিদেশে বসবাসরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন,
‎যারা মসজিদের এই মহান কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে চান,তারা সাহায্যের হাত বাড়িয়ে দিন।
‎আর যারা আর্থিক সহযোগিতা করতে না পারেন তারা একটি শেয়ার করে সংবাদটি ছড়িয়ে দিন। এতে দেশ-বিদেশের আরও বহু মানুষ সহযোগিতার সুযোগ পাবে।

‎আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ ব্যক্তিদের তালিকা ও বিকাশ,নগদ,ব্যাংক হিসাব নাম্বার নিম্নে দেয়া হলো:-



‎১.গোলাম মোস্তফা (নয়া) মসজিদ এর (ক্যাশিয়ার)  
‎২. মোঃ জালাল উদ্দীন (মসজিদ এর মুসল্লী)
‎৩. হাজী ইদ্রিস আলী       "
‎৪. সাখাওয়াত হোসেন     "
‎৫. রহমত উল্লাহ               "
‎৬. রফিকুল ইসলাম         "  
‎৭. সোলাইমান                 "

‎( বিকাশ,নগদ ০১৭১২০৭৪১০৬)

  • সর্বশেষ
  • জনপ্রিয়