প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে কৃষকের আলো সমাজ উন্নয়ন সংস্থার সার,বীজ ও কৃষি উপকরণ বিতরণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আবু সালমান

লক্ষ্মীপুরের রামগতিতে প্রায় ১২ শতাধিক কৃষকের মাঝে সার, সরিষা–সয়াবিন ও নানান ধরনের সবজি বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছে “কৃষকের আলো সমাজ উন্নয়ন সংস্থা”।

শুক্রবার সকালে চরগাজী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের কৃষকদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের কার্যালয়ে,সমিতির নিজস্ব অর্থায়নে সার, বীজ, স্প্রে মেশিন, প্লাস্টিক নেট, পানির ঝরণাসহ প্রয়োজনীয় নানা কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলে, 
সমিতির নির্বাহী পরিচালক জাহিদ হোছাইন,
সভাপতি আবদুল ওয়াদুদ মিনার,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজওয়ানুর রহমান ও মো. মেহেদী হাসান,
সমিতির উপদেষ্টা রুহুল আমিন,
সাধারণ সম্পাদক ডলি রাণী দাস।
সাধারণ কৃষক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক সাইফুল ইসলাম।
সভা শেষে কৃষক আবুল কাশেম তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন।

নির্বাহী পরিচালক জাহিদ হোছাইন বলেন,
“আমরা কৃষকদের প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, সার,বীজ,কলমসহ আধুনিক প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য টেকসই, পরিবেশবান্ধব একটি কৃষি হাব গড়ে তোলা। উৎপাদন থেকে বাজার ব্যবস্থাপনা,সব ক্ষেত্রে কৃষকদের ডোর-টু-ডোর সেবা ও প্রযুক্তি সহায়তা দেওয়া হবে।”

উপদেষ্টা রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন,
“এ এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতেই আমরা এ সংগঠন গড়ে তুলেছি। রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়