প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর গুলশান হইতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাড়িসহ বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেলোয়ার হোসেন 


মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত (২৫ নভেম্বর ২০২৫)  তারিখ সকালে  র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান হইতে বাড্ডা এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান  থানাধীন দি রিগানিয়া বাসা নং-২৭, রোড নং-১১৪ এলাকা হইতে মাদক বহনকারী পিকআপ ভ্যানটি রেব হলে, উক্ত পিকআপ ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে পিকআপ ভ্যানে থাকা ০২ জন ব্যক্তি গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ বিল্লাল হোসেন(৩৭), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-চালতা বুনিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী,এ/পি-জোড়া খাম্বা, আদর্শ নগর, বাড্ডা ডিএমপি, ঢাকা’কে ৬৬৪ বোতল (৪৯৮ লিটার) বিদেশী মদ ও পিকআপ সহ গ্রেফতার করা হয় ।

    উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়