প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম হোসেনঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন, 'আপোষহীন দেশনেত্রী' ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু সুস্থতা কামনা করে আজ ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, রাজধানী মোহাম্মদপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও মাহফিলটির আয়োজন করে মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি এবং বিএনপি সমর্থিত ২৯ নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবু।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের এই জনপ্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, দেশের চলমান সংকট মোকাবিলা ও গণতন্ত্রের ধারা পুনঃপ্রবর্তনের জন্য তাঁর সুস্থতা একান্তভাবে কাম্য।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়