প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর বদলগাছীতে  কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

মোঃ ফেরদৌস হোসেন 
উপজেলা প্রতিনিধি,নওগাঁ। তাং- ২৮-১১-২০২৫ ইং।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৫ ইং২৮-১১-২০২৫ ইং তারিখ  শুক্রবার সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হবে।


পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্রটিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা পরিচালনার জন্য হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীম হোসেন। সহকারী হল সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ সুজাইদ হোসেন, তসলিমা পারভীন ও জাকিয়া আফরিন।
বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও হল সচিব মোঃ শামীম হোসেন বলেন, ২৮ নভেম্বর/২৫ ইং তারিখ "আজ আমাদের
 অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি শুধু একটি পরীক্ষা নয়; শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষকেরা সারাবছর পরিশ্রম করে যে ভিত্তি তৈরি করেছেন, এই পরীক্ষার মাধ্যমে তারই মূল্যায়ন ঘটবে। সকল শিক্ষার্থীর সফলতা কামনা করছি। তারা যেন সৎ, নির্ভুল ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করতে পারে।”
এছাড়াও তারা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, হল সুপার, হল সচিব এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তাঁদের সহযোগিতা ও দায়িত্বশীলতার ফলে প্রতিবছরের মতো এ বছরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়