মো. মশিয়ার রহমান টিংকুঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ত্যাগী ও মানবিক নেতা শহীদ রফিকুল ইসলাম (সবে)’র ২৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর২০২৫) বিকেলে শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর আলম। সঞ্চালনা করেন আল ইমরান টাইগার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারনসম্পাদক জাহিদুজ্জামান মনা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু,কোঁটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি
আব্দুর রাজ্জাক,কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল,
মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুরুজ্জামান সুরুজ'সহ শ্যামকুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত হোসাইন সাধারনসম্পাদক উজ্জ্বল তরফদার'সহ
স্থানীয় ননেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর দিনদুপুরে প্রকাশ্য হামলায় শহীদ রফিকুল ইসলাম সবে নির্মমভাবে খুন হন। এখনো সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু আইনি তদন্ত ও মূল পরিকল্পনাকারীদের বিচার হয়নি। বক্তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ পুনঃতদন্ত ও প্রকৃত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সবশেষে শহীদ রফিকুল ইসলাম সবে’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।