প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখেন সেনবাগ থানার ওসি মিজান

মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি 

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কর্মরত সেনবাগ থানার ওসি মিজানুর রহমান 
মানুষ যখন তার কর্মস্থলকে আমানত হিসেবে দেখে, দায়িত্বকে ইবাদত মনে করে—তখন সেই মানুষের মধ্য থেকে উত্তম চরিত্র, সৎ আচরণ এবং অনন্য কর্মদক্ষতার আলো চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক এমনই এক মানুষ সেনবাগ থানায় দায়িত্ব পালন করছেন—চৌকস অফিসার ইনচার্জ এস. এম. মিজানুর রহমান।

সেনবাগ থানায় যোগদানের পর থেকে তিনি যেন এক নীরব পরিবর্তনের ধারা শুরু করেছেন। থানার পরিবেশ আজ চোখে পড়ার মতো সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক। অফিসারদের আচরণ, পুলিশ সদস্যদের সেবা—সবকিছুতেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের এক মনোমুগ্ধকর সমন্বয় দেখা যায়।

আইনশৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া

সেনবাগ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। রাজনৈতিক পরিবেশও শান্ত, স্থিতিশীল ও সহনশীল। কারণ—ওসি মিজানুর রহমান সাহেব সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, মাঠের বাস্তবতা বোঝেন, এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রতি মাসেই তিনি নিয়মিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা করেন এবং সংশ্লিষ্ট সকল সদস্যের সঙ্গে মতবিনিময় করেন—যা একটি আধুনিক, জবাবদিহিমূলক পুলিশ প্রশাসনের সুন্দর উদাহরণ।

মাদকবিরোধী অভিযান—অবিরাম ও দৃঢ়চেতা প্রচেষ্টা

মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আর তাই এই অশুভ শক্তির বিরুদ্ধে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে সেনবাগে চলছে ধারাবাহিক মাদকবিরোধী অভিযান। তাঁর বিশেষ তত্ত্বাবধান ও নির্দেশনায় পুলিশের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

জনসুরক্ষা, ভোক্তা অধিকার ও পরিবেশের প্রতি তাঁর দায়বদ্ধতা

ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম, এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেন—যা একজন দায়িত্বশীল কর্মকর্তার জনমুখী মনোভঙ্গির চমৎকার পরিচায়ক।

সততা, চৌকসতা ও বিচক্ষণতার প্রতিচ্ছবি

এস. এম. মিজানুর রহমান শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, বরং দায়িত্বশীলতা, সততা এবং বিচক্ষণতার অনন্য উদাহরণ। তাঁর নীরব পরিশ্রম, আন্তরিকতা ও জনবান্ধব মনোভাব সেনবাগবাসীর আস্থা অর্জন করেছে।

দোয়া

পরিশেষে, আল্লাহর দরবারে আমার আন্তরিক দোয়া
আল্লাহ তাআলা ওসি এস. এম. মিজানুর রহমান সাহেবকে নেক হায়াত, সুস্বাস্থ্য এবং দায়িত্বপালনে আরও অধিক তৌফিক দান করুন।
তাঁর মাধ্যমে যেন জাতি, সমাজ এবং মানুষের কল্যাণ সাধিত হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়