ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জোন সদর মাঠে অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম জেলা অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম বলেন, পাহাড়ের তরুণরা যাতে ক্রীড়ার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই আমাদের। তিনি আরো বলেন অনূর্ধ্ব ক্রিকেট খেলোয়াড়দের যদি সহায়তা দিয়ে অনুপ্রাণিত করতে পারি তাহলে তারা আন্তর্জাতিক পর্যায়ে একটি দল হিসাবে খেলোয়াড় হতে পারবে, তিনি বলেন এই ধরনের কার্যক্রম আমাদের সবসময় অব্যাহত থাকবে।
এসময় অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদ সদস্য মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার অর রশিদ, বিসিবির কাউন্সিলর আনিসুল হক অনিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।