প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ঘণ্টা জরুরি গ্যাস শাটডাউন: গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার

ইয়াছিন মিয়া, সদর প্রতিনিধিঃ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (২৯ নভেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কোম্পানির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশিল, মেড্ডা, নাটাই, গোকর্নঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের সকল এলাকার গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প–সব শ্রেণির গ্রাহকই এ সময়ে গ্যাস পাবেন না।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানান, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সাময়িক শাটডাউন। এতে গ্রাহকরা যে অসুবিধায় পড়বেন তার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে গ্রাহকদের ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়