প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর চর-ভদ্রাসনে জেলা প্রশাসক কার্যালয়ের  ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ


ফরিদপুরের চর-ভদ্রাসন উপজেলায় সদর ইউনিয়নের মৌলভীর-চর, বাজারে প্রতারনা কালে বৃহ-স্পতিবার ২৭ নভেম্বর ২০২৫  দুপুরে এক ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে, ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত, উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জায়েদ হোসাইনের নেতৃত্বে, অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেটকে, গ্রেফতারের পর দন্ড দেওয়া হয়, অভিযানের অন্যরা হলেন, চর-ভদ্রাসন থানার এস,আই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমূখ, আর দন্ড প্রাপ্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট হচ্ছে, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ন-পুর গ্রামের মৃতঃ মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫), তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত, জানা যায়, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জাহান, উপজেলার মৌলভীর-চর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে, নিজেকে ফরিদপুর, ডি,সি অফিসের ম্যাজিষ্ট্রেট বলে আত্ন পরিচয় দেন,  এ সময় তিনি স্বর্ণের দোকানের, লকার খুলার হুকুম দিয়ে, বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন, কিন্ত বাজারে, উপস্থিত লোকজন ম্যাজিষ্ট্রেট পরিচয় দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন, পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন, এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রুত ছুটে যান, এবং মোবাইল কোর্ট, পরিচালনা করে ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ১৫ দিনের জেল দেন, একই দিন ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ফরিদপুর  জেলা কারাগারে পাঠানো হয়েছে, বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়