প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ৩ বিজিবি'র প্রেস ব্রিফিং চলতি মাসেই "৬ কোটি ৩১ লাখ টাকার মালামাল জব্দ

ফারহানা আক্তার 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

 খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি'র অভিযানে চলতি মাসেই ৬ কোটি ৩১ লাখ টাকার বেশি অবৈধ ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


বৃহস্পতিবার সকালে পানছড়িতে ৩ বিজিবি'র আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।

তিনি জানান, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলো তাদের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত টহল ও নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পাওয়া গেছে উল্লেখযোগ্য সাফল্য।

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য:
লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম জানান, শুধু চলতি মাসেই সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে,৪৭৭ বোতল বিদেশি মদ,৪২৯ পিস ইয়াবা,৩৮৮ কেজি গাঁজা,২০০ বোতল বিয়ার,৫২০ পিস বাংলা মদ তৈরির ট্যাবলেট

তিনি বলেন, “যুব সমাজকে রক্ষায় মাদকবিরোধী অভিযানে বিজিবি ভবিষ্যতেও জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।”

গবাদিপশু পাচার রোধে কঠোর নজরদারি,চোরাচালান প্রতিরোধে বিজিবির কড়া পদক্ষেপে সীমান্ত থেকে আটক করা হয়েছে-৫০১টি গরু,৩৬টি ছাগল।পরে এসব পশু স্থানীয় শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলামে বিক্রি করে রাজস্ব খাতে জমা করা হয়েছে।
এছাড়াও চোরাচালানী মালামালের বিশাল চালান জব্দ
বিজিবির বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে-১৯ লাখ ৩১ হাজার ২৯৩ ঘনফুট কাঠ,৩,২১০ প্যাকেট বিদেশি সিগারেট,১১ লাখ ৫১ হাজার ২০০ পিস সিগারেট ফিল্টার,৯২০ কেজি রাবার
,৯৫টি শাড়ি,১,৭৮৫ প্যাকেট আতশবাজি,৩০৮ লিটার কীটনাশক,১৫ কেজি জিরা,বিভিন্ন কসমেটিক্স সামগ্রী মধ্যে রয়েছে-৪,৫০০ ভারতীয় রুপি,১৭টি বিভিন্ন প্রকার যানবাহন
এসব সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়ায় ৬ কোটি ৩১ লাখ টাকারও বেশি।

সীমান্ত সুরক্ষায় বিজিবির অঙ্গীকার
লে. কর্নেল রবিউল ইসলাম বলেন,“সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমন ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও সার্বিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,
৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন,ক্যাপ্টেন নাইমুল মুশফিকসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়