তৌহিদ হাসান জেলা প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।
সভার শুরুতে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে অক্টোবর/২০২৫ মাসের শ্রেষ্ঠ জেলা/পুলিশ সুপার হিসেবে মনোনীত হন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।
পরে,মাননীয় ডিআইজি মহোদয় জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, জামালপুর এঁর বদলিজনিত প্রস্তান উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
জামালপুর জেলা পুলিশের
২০২৫ অক্টোবর মাসের সার্বিক কর্ম মূল্যায়ন
প্রাপ্ত মার্ক ৬৬.১৬
মামলা নিষ্পত্তি-১৮৩, ক্লুলেস মামলা নিষ্পত্তি-০৬, সিআর মামলা নিষ্পত্তি-১১৯
জিআর তামিল-৩০৭, জিআর রিকল-৩০৭, সিআর তামিল-৪০০ সিআর রিকল-৪০০, সাজা তামিল-৯৭, সাজা রিকল-৯৭, হেরোইন-২৫.০০ গ্রাম গাঁজা-০৮ কেজি ৬৫০ গ্রাম, ইয়াবা-২২৭৭৫ পিস, বিদেশী মদ-০৬ বোতল, দেশী মদ-০৭ লিটার অন্যান্য মাদক উদ্ধার-১৪২, ভিকটিম উদ্ধার-৫১ জন ৯৯৯-নিষ্পত্তি-৩৭৪
নিয়মিত মামলার আসামী গ্রেফতার-২৭৭ জন, সন্ত্রাসী গ্রেফতার-০৩, বিট ভিজিট-০৪ টি।