প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোদনাইল ভূমি অফিস পরিদর্শনে নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক রায়হান কবির

ছবি: এইচ এম আমজাদ হোসেন মোল্লা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর।

অফিসে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ। উপস্থিত ছিলেন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবা কার্যক্রমের সার্বিক দিক পরিদর্শন করেন এবং ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার নির্দেশনা দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়