প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনবাগে কাক্কু দরবেশ (রহ.)-এর ১৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম 
নোয়াখালী 
জেলা প্রতিনিধি 

হযরত শাহ সুফি আবদুল গোফরান হারিছ মিয়া (রহ.)— প্রখ্যাত অলীয়ে কামেল এর ১৪তম বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার (১৯ নভেম্বর ২০২৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার আহাম্মদপুর মতিমিয়ার হাট সংলগ্ন মাজার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী ওরশ উপলক্ষে খতমে কোরআন, জিকির-আসকার, যিয়ারত, দোয়া, সন্ধ্যায় ওয়াজ–মাহফিল, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয় রাত ১১টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-
আলহাজ্ব মোঃ আবু তাহের,
সাজ্জাদানশীন, কাক্কু শাহ (রহ.) দরবার শরীফ।

তিনি তার বক্তব্যে বলেন- উরস হলো ওলির রূহানী উপস্থিতি স্মরণের দিন

সিলসিলার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক পুনর্নবীকরণের সময়

আল্লাহর প্রেম, তাযকিয়া ও সৎপথের শিক্ষা লাভের নিমিত্ত

বারাকাহ (আধ্যাত্মিক বরকত) অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম

উরস আনন্দ ও ইবাদতের দিবস—এটি কোনো শোক নয়, বরং মিলনের উৎসব

বিশেষ অতিথিদের উপস্থিতি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়াদ নজরুল ইসলাম ফারুক

বিশিষ্ট আইনজীবী (এপিপি) এডভোকেট মোঃ মিরাজ উদ্দিন জুয়েল

চেয়ারম্যান, ২নং কেশারপাড়া ইউনিয়ন সোহরাব সুমন

স্থানীয় ইউপি সদস্য সাইদী মেম্বার
এছাড়াও এলাকার বহু আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান ও বক্তৃবৃন্দ

প্রধান মেহমান (বক্তা):
পীরজাদা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী,
চরণদীপি ছাহেব।

বিশেষ মেহমান বক্তা:

ফকির লোকমান আলী হোসাইনী

হাফেজ মোঃ গিয়াসউদ্দিন চিশতি

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ,
ফেনী– নোয়াখালী– লক্ষ্মীপুর সাংগঠনিক সমন্বয়কারী,
মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি।

মাহফিলে জনসমাগম ও আধ্যাত্মিক পরিবেশ

দরবারের পক্ষ থেকে ওরশ শরীফে উপস্থিত হওয়ার আন্তরিক দাওয়াত জানানো হয়। বিভিন্ন স্থান থেকে আগত মানুষ মিলাদ-মাহফিল, যিকির-আসকার ও মোনাজাতে শরিক হয়ে নিজেদের আত্মশুদ্ধি, ঈমানী চেতনা ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে অংশ নেন। আল্লাহ তায়ালা যেন সকলকে মাফ করে তাঁর অনুগ্রহ ও নৈকট্য দান করেন—এমন দোয়া করেন মোনাজাতকারী আলেমগণ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি

ওরশ শরীফকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
সেনবাগ থানা পুলিশ ও সহযোগী আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন সতর্কতার সঙ্গে।
সেচ্ছাসেবায় ছিলেন ইয়াছিন আলী বাবর যুবরাজ-এর নেতৃত্বাধীন টিম।

শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী—একজন গবেষক ও সুফি সাধক

প্রধান মেহমান লেখক ও গবেষক শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (চরণদীপি)
মহীয়ান সুফি সাধক হযরত সৈয়দ আহম্মদ উল্ল্যা মাইজভান্ডারী (কঃ)-এর প্রথম খলিফা
অছিউর রহমান আল ফারুকী (রহ.)–এর যোগ্য উত্তরসূরি ও ফারুকী বংশধর।

তিনি আধ্যাত্মিক জ্ঞান, গবেষণা ও সাহিত্যচর্চার ঐতিহ্য সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে বহন করে চলেছেন। সুফি দর্শনে তাঁর গভীর গবেষণা, লেখনীর শক্তি ও বিশ্লেষণী মনন তাকে তরুণ প্রজন্মের আস্থার জায়গায় পৌঁছে দিয়েছে। চরণদীপি এলাকায় তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সত্য-অন্বেষণের পথপ্রদর্শক ও ভাবগুরু হিসেবে পরিচিত।

প্রচারণা সহায়তায় ছিলেন

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি (নোয়াখালী জেলা শাখা)
ও নোয়াখালী দরবার–মাজার–খানকাহ–দায়রা ঐক্য পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়