প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎মানিকগঞ্জের সিংগাইরে রাস্তা পাশ থেকে মাদক ব্যবসায়ীর ম/র/দেহ উদ্ধার | 

মোঃ আনোয়ার হোসাইন টিটু,
ক্রাইম রিপোর্টার,
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা মানিকগঞ্জ। 

‎মানিকগঞ্জের সিংগাইরে রাস্তার পাশ থেকে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪৩) এর ম/রদেহ উদ্ধার করা হয়েছে। রাতের যেকোনো সময় তাকে হ/ত্যা করে সড়কের ধারে ফেলে যায় দুর্বৃত্তরা।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়কে নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে পুলিশ তার ম/রদেহ উদ্ধার করে।

‎নিহত জাকির চর চামটা গ্রামের বাসিন্দা ও মৃত বদু মিয়ার ছেলে। সে দুই সন্তানের জনক।

‎পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাকির ২৪ নভেম্বর (সোমবার) রাত ১০টার দিকে আনন্দবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোরে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হলে নি/হত জাকিরের স্ত্রী সানোয়ারা বেগম গিয়ে স্বামীর ম/রদেহ শনাক্ত করেন। লাশের পাশেই পাওয়া যায় তার ব্যবহৃত মোবাইল ফোন।

‎সানোয়ারা বেগমের অভিযোগ, জাকিরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে। যা সুস্পষ্টভাবে পরিকল্পিত হ/ত্যার ইঙ্গিত দেয়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন।

‎সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, নি/হত জাকিরের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে জাকিরের সঙ্গে জানু নামের এক ব্যক্তির বিরোধের কথাও জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই হ/ত্যাকাণ্ডটি ঘটতে পারে। তিনি আরও বলেন, “মামলার প্রক্রিয়া চলছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়