সিনিয়র রিপোর্টার তপন কুমার সাহা।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই বড় পরিসরের পদোন্নতির তালিকায় সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার—থেকে মোট ১৫ জন বিচারক স্থান পেয়েছেন।
বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে পদোন্নতির পাশাপাশি নতুন কর্মস্থলে তাদের পদায়নও নিশ্চিত করা হয়েছে।
সিলেট বিভাগের যেসব ১৫ বিচারক পদোন্নতি পেলেন
পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন- মো. আবু ওবাইদা, বিচারক, সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত – পদায়ন: সিলেট মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল, সৈয়দা আমিনা ফারহিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিলেট – পদায়ন: ব্রাহ্মণবাড়িয়া শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল, কানিজ ফাতিমা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিলেট – পদায়ন: পারিবারিক আপিল আদালত, আ. ন. ম. ইলিয়াস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিলেট – পদায়ন: টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঝলক রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিলেট – পদায়ন: সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, সৈয়দ মো. কায়সার মোশারর ইউসুফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ – পদায়ন: হবিগঞ্জ পারিবারিক আপিল আদালত, তেহসিন ইফতেখার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ – পদায়ন: মন্সীগঞ্জ শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল, ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ – পদায়ন: সুনামগঞ্জ পারিবারিক আপিল আদালত, মোহাম্মদ সাইফুল ইলাহী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মৌলভীবাজার – পদায়ন: মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, মো. সাহেদু করিম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ – পদায়ন: সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, তাওহিদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মৌলভীবাজার – পদায়ন: ফেনী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এ কে এম কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ – পদায়ন: সিলেট শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল, মো. মোশাররফ হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার – পদায়ন: মুন্সীগঞ্জ পারিবারিক আপিল আদালত, মোহাম্মদ আনোয়ার ছাদাত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ – পদায়ন: নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো।'
এছাড়া ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেট অঞ্চলের বিচারে নতুন গতি
সংশ্লিষ্টদের মতে, একসঙ্গে এতসংখ্যক বিচারকের পদোন্নতি ও পদায়ন সিলেট অঞ্চলের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ও গতিশীল করবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন বিশেষায়িত ট্রাইব্যুনালের কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।