এ, এফ, এম, কাইয়ুম (জঙ্গি)
ব্যুরো-চিফ, ফরিদপুর জেলাঃ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি, এই প্রতি-পাদ্য কে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত,
উপজেলা প্রাণি-সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডইরী উন্নয়ন প্রকল্প (এল-ডিডি-পি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ এর অর্থায়নে ২৬ নভেম্বর ২০২৫ ইং বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে এক বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে,
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের, প্রধান, প্রধান, সড়ক প্রদক্ষিণ করেন, প্রদর্শনী মেলায় এসে শেষ হয়, র্যালী শেষে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মো:রেফায়েত উল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, র্যালি ও আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা, নির্বাহী অফিসার মনিরা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান প্রমুখঃ
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা কৃষি আফিসার ইমরান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহীদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার
,সাংবাদিক লাভলু,সাংবাদিক আব্দুস সালাম মোল্লা প্রমুখ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি ডা. মোঃ রবিউল ইসলাম।