প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন বঞ্চিত ফায়েজুল ইসলাম লাঞ্জু বিএনপির কাছে চাইলেন চূড়ান্ত মনোনয়ন

তৌহিদ হাসান  জেলা প্রতিনিধি

মনোনয়ন বঞ্চিত ফায়েজুল ইসলাম লাঞ্জু বিএনপির  হাই কমান্ডের কাছে চাইলেন চূড়ান্ত মনোনয়ন, প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হয়ে মেলান্দহ  মাদারগঞ্জের জনপ্রিয় নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু এক জনসভায়  এসব কথা বলেন 

​বিজয়ী হয়ে খালেদা-তারেককে আসনটি উপহার দেওয়ার অঙ্গীকার
​আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়নের দাবিতে বিশাল সমাবেশ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু। মঙ্গলবার  বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বিপুল কর্মী-সমর্থকের মাঝে বক্তব্য রাখেন।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু দলের শীর্ষ নেতৃত্বকে আসনটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "দল যদি আমাকে চূড়ান্ত নমিনেশন দেয় , তবে এই আসনটি জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে উপহার দেবো।"

​তিনি তার জনপ্রিয়তার কথা তুলে ধরে বলেন, গত ২৫ তারিখে তিনি ঢাকা থেকে মাদারগঞ্জে আসার পথে ৩ হাজারেরও বেশি কর্মী-সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, যা মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভালোবাসা ও স্নেহের প্রতিফলন।

​মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল সমাবেশটি সঞ্চালনা করেন।
​বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গণি মেম্বার, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ইসলাম জনিসহ মেলান্দহ ও মাদারগঞ্জের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
​সমাবেশের শেষাংশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় মাদারগঞ্জ, মেলান্দহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়