রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:আবু সালমান
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদের হবে উন্নতি’—এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে সপ্তাহব্যাপী এ প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রুবেল সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কৃষি কর্মকর্তা মজিবুর রহমান
উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ মোহাম্মদ হাফিজ উল্লাহ
যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোকন মজুমদার
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন
খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি উন্নয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক মিনার উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয় খামারিদের নিয়ে ৩০টি স্টল অংশগ্রহণ করে। পাশাপাশি এসিআই, রেনেটা সহ কয়েকটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রদর্শণীর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে প্রাণিসম্পদ দপ্তরের তথ্যকেন্দ্র ও খামারের বিভিন্ন উপকরণ প্রদর্শনী স্টল।