প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবাগত পুলিশ কমিশনারের সাথে গাজীপুর মহানগর বিএনপি ও ৮টি থানা বিএনপি ও মহানগরীর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ কাজল  

অদ্য  ২৬শে নভেম্বর'২৫ জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারন সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ), মহানগরের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, ৮টি থানা বিএনপির সভাপতি  ও সাধারন সম্পাদক সহ মহানগরীর অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ। মতবিনিময় সভা অনুষ্ঠিত। 
নেতৃবৃন্দ সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মহাসড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, ছিনতাই–ডাকাতি প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা–সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। গাজীপুর মহানগর এর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার মহোদয়  তার বক্তব্যে বলেন, গাজীপুরে মাদক নিয়ন্ত্রণ , আইন শৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ, চুরি- ছিনতাই প্রতিরোধে জিএমপি সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়