প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর, ভাটিরটেক চৌমুহনী বাজারে,ভয়াবহ অগ্নিকাণ্ড (৭)টি দোকান পুড়ে ছাই

মোঃ সাদ্দাম হোসেন

নোয়াখালী 
মাল্টিমিডিয়া রিপোর্টার 

নোয়াখালী জেলার সদর উপজেলার (৭) নং ধর্মপুর ইউনিয়নের ভাটির টেক চৌমুহনী বাজারে সোমবার (২৪) নভেম্বর গভীর রাতে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুহূর্তের মধ্যেই আগুন লাফিয়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং অল্পসময়ের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও নিকটস্থ পুকুরের জল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে টানা দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে আগেই পুড়ে যায় কমপক্ষে সাতটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে

মেসার্স হেলাল সওদাগর,হেলাল স্টোর,ডাক্তার বেলাল স্টোর,মফিজ হোটেল,দুটি কসমেটিকস দোকান
একটি মুদি ও গুদামঘর। 

প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ডসহ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এদিকে ইউএনও ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন,
 ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দিতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শনে আসেন সাবেক নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহনেওয়াজ তানভীর, উপজেলা নির্বাহী অফিসার  হুমায়রা ইসলামসহ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। তারা ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,রাতের এই অগ্নিকাণ্ডে তাদের বহু বছরের সঞ্চয় ও সম্পদ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেরই দোকানে নতুন মালামাল তোলা ছিল, যা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও প্রশাসন যৌথভাবে তদন্ত রিপোর্ট প্রস্তুত করছে।

স্থানীয়রা বলেন,ভাটির টেক চৌমুহনী বাজার এলাকার ব্যবসায়ীরা অনেকেই স্বল্প মূলধনে ব্যবসা পরিচালনা করতেন। তাদের পুনর্বাসনের জন্য দ্রুত সরকারি সহায়তা অত্যন্ত জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়