ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি " এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা খাগড়াছড়ি জেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যাগে শহরের হাসপাতাল গেইট সংলগ্ন প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা মধ্যে দিয়ে কর্মসৃচির সৃচনা করা হয়।
এই সময় শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা পরিষদে চেয়ারম্যান শেফালিকা এিপুরা, পরে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
বক্তারা বলেন,পাহাড়ের পশুপালন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে। খামারিদের দক্ষতা উন্নয়ন ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া অধিক প্রয়োজন। এই সময় প্রাণিসম্পদ সপ্তাহে খামারিরা অভিজ্ঞতা বিনিময় ও আধুনিক পদ্ধতি সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।
এইসময় প্রাণী সম্পদ মেলা ৩০ স্টল দেওয়া হয় যেখানে বিভিন্ন প্রকার প্রাণি এবং প্রাণিসংশ্লিষ্ট পণ্য ও সেবা প্রদর্শন করা হয়।
আলোচনা সভা আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকতা মোঃ জুলফিকার আলী, সহ বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।