আরিফুল ইসলাম আরিফ
রিপোর্টার্স নওগাঁ
নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর, চারটি গরু ও হাঁস–মুরগিসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীরা৷ জানান পারশিমলা বাসিন্দা ওকিম উদ্দিন তাঁর গোয়াল ঘরে বিদ্যুৎ শট সকেট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের বাড়ির বাসিন্দা রফিকুলের বসতবাড়িতেও আগুন ধরে সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা চারটি গরু ও হাঁস–মুরগি পুড়ে মারা যায়। পাশাপাশি গৃহস্থালির আসবাবপত্র, শস্যদানা ও মূল্যবান জিনিসপত্র দগ্ধ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু মুহূর্তেই ছাড়খার হয়ে যায়।
ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করেন ডঃ এইকরামুল বারি টিপু এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ৪৯ নওগাঁ মান্দা ৪ বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্র কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহেল কাফি সমাজ সেবক বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ নগর টাকা আর্থিক সহযোগিতা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সকলকে আত্মিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন