প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মুখ পোড়া মরদেহ উদ্ধার

মো:এমদাদুল হক

ব্যুরো প্রধান,কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া এলাকার ধানের মাঠ থেকে মুখ পুড়িয়ে ফেলা এক অজ্ঞাতপরিচয় মধ্যবয়স্ক (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহটি ওই মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। এখনো নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, “হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়