এস এম বাদল, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আনছার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছেন কুমারখালী উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার রাত পৌনে ৭টার দিকে কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে হলবাজারে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রার্থী পরিবর্তন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আনছারের কর্মী-সমর্থকরা।