বিশেষ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, ১৪ নভেম্বর (শুক্রবার) নাসিরনগর থানার চাতলপাড় গ্রামের বিলের পার এলাকার কবর স্থান সংলগ্ন মেঘনা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ জনাব মাকছুদ আহমেদ বলেন উদ্ধারকৃত লাশের বয়স পঞ্চাশ বছরের বেশি হতে পারে, তার হাত-পা বাধাঁ অবস্থায় ছিল।দুবাজাইল নৌপুলিশ এ ব্যাপারে আইনগত ব্যাবস্হা গ্রহন করবে।আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছি এবং করবো।" এলাকাবাসীর ধারণা তাকে পরিকল্পিতভাবে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।