এস এম বাদল, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হালসা স্পোটিং ক্লাব আয়োজিত হালসা প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যাচে ২-১ গোলে হালসা খেলা ঘরকে হারিয়ে শাকদহচর বয়েজ ক্লাব বিজয়ী। অএ এলাকার গুণী ফুটবলার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালসা মাধ্যমিক বিদ্যালয় ও ভেদামারী পাঁচবাড়ীয়া সিদ্দিকী আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: বকুল আলী বিজয়ী দলের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরন করেন।
ক্রীড়া মোদিত মানুষ মোঃ রায়হান উদ্দিনের সার্বিক ব্যবস্হাপনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুল ইসলাম আকাল,আজাদ সানী,মিলন আলী, উক্ত ফাইনাল খেলাটি পরিচালনায় রক্তিম।অনুষ্ঠান পরিচালনায় মুরাদ হোসেন,সহায়তা করেন,খুলনা বিভাগের সেরা মোবাইল ব্যবসায়ী আলমডাঙ্গা জুয়েল রানা।