রফিকুল ইসলাম:
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মহাসড়কে পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী (২)তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০) নভেম্বর সন্ধ্যা ৬:৩০ এর দিকে উপজেলার বজরা ইউনিয়নের সোনাইমুড়ী- চৌমুহনী মহাসড়কের বগাদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২১)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যা ৬:৩০ এর দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার হতে মোটরসাইকেলে সহিদ ও মোশারেফ চৌমুহনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি সোনাইমুডড়ী টু চৌমুহনী মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক মহিলা পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় মহিলাকে বাঁচানোর উদ্দেশ্যে চেষ্টা করলে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের গুন্ডির সাথে ধাক্কা খায়। তৎক্ষণাৎ এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। অপরজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উক্ত বিষয়ে জানতে চাইলে সরে জমিন বার্তা প্রতিনিধিকে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পথচারী মহিলাকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়।